1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিজিবির জোড়া অভিযানে ১৪ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী চক্রের ৩ সদস্য আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিজিবির জোড়া অভিযানে ১৪ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী চক্রের ৩ সদস্য আটক

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের ২ বিজিবি রাতভর দুই দফা অভিযানে ১৪ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, টেকনাফের নোয়াখালীপাড়ার আবু তাহেরের বাড়ি ও দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী-পুরুষকে জিম্মি করে রাখা হয়েছে।

অধিনায়কের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে অভিযান পরিকল্পনা করে বিজিবি। প্রথম অভিযানে (২৫ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে) নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়ে ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাচারকারী আবু তাহের (৬৯) ও তার স্ত্রী দিলদার বেগম (৩৮) কে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে মধ্যরাতে (২৬ অক্টোবর রাত ১টা ৩০ মিনিটে) দক্ষিণ লম্বরী এলাকায় আরেকটি অভিযান চালিয়ে পাচারের প্রস্তুতিকালে ৬ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মূল অভিযুক্ত মোহাম্মদ শফি (৩২) কে গ্রেফতার করা হয়। তবে চক্রের আরও কয়েকজন সদস্য রাতের আঁধারে পালিয়ে যায়।

বিজিবির তৎপরতায় উদ্ধার হওয়া ১৪ জন মানুষ জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে রক্ষা পায়, যা সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিজিবির অঙ্গীকারের দৃঢ় প্রমাণ।

আটককৃরা হলেন মোঃ আবু তাহের (৬৯), পিতা-আমির হোসেন, দিলদার বেগম (৩৮), স্বামী-আবু তাহের,মোহাম্মদ শফি (৩২), পিতা-আলী হোসেন
পলাতক পাচারকারীরা হলেন,ফাইসেল, সাইফুল, নুরুল মোস্তফা, মোঃ উল্লাহ, সাইদ, হারুন ও মোঃ ফিরোজসহ আরও কয়েকজন।

উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন আজকের রাতটি টেকনাফ সীমান্তের মানব পাচারকারীদের জন্য দুঃস্বপ্নের রাত। পাহাড় থেকে সাগর পর্যন্ত টেকনাফ সীমান্তে অপরাধীদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। মানবতা বিরোধী এ অপরাধ দমন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park