1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএম কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ইফতার সামগ্রী বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বিএম কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ইফতার সামগ্রী বিতরণ।

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পঠিত

শফিকুল ইসলাম, বরিশালঃ

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বি এম কলেজ।
আজ ০৮.০৩.২৫ তারিখ ৭ রমজান বিএম কলেজ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রশিবিরের এ আয়োজনে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সন্তুষ্টির চিত্র ফুটে উঠেছে।

উক্ত প্রোগ্রাম এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড.শেখ মোঃ তাজুল ইসলাম স্যার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুল ইসলাম স্যার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমজান মাসে নিজেদের আত্মশুদ্ধি ও নৈতিক পরিবর্তনের অঙ্গীকারের মাধ্যমে আদর্শ সমাজ গঠনের আহবান জানান।
মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম বলেন ‘রমজানকে ফলপ্রসূ করতে ব্যক্তিগত আমল বৃদ্ধির পাশাপাশি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। সবাই নিজনিজ জায়গা থেকে সচেতন হলেই আদর্শ সমাজ বিনির্মান সম্ভব।’

বিএম কলেজ সভাপতি সাহেদ খানের সভাপতিত্বে প্রোগ্রাম এ আরও উপস্থিত ছিলেন শিবিরের বরিশাল মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, মহানগর মাদরাসা কার্যক্রম সম্পাদক মোহেবুল্লাহ আরাফাত, বিএম কলেজ সেক্রেটারি নাহিদ হাসান সহ শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park