1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বালিয়াডাঙ্গীতে পরকীয়া প্রেমে আপত্তিকর কাজে লিপ্ত থাকা অবস্থায় প্রেমিক যুগলকে স্থানীয় জনতা আটক করে অবশেষে বিয়ে - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

বালিয়াডাঙ্গীতে পরকীয়া প্রেমে আপত্তিকর কাজে লিপ্ত থাকা অবস্থায় প্রেমিক যুগলকে স্থানীয় জনতা আটক করে অবশেষে বিয়ে

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পরকীয়া প্রেমে আপত্তিকর কাজে লিপ্ত থাকা অবস্থায় যুগলকে স্থানীয় জনতা আটক করে অবশেষে বিয়ে দিয়েছে।
সরজমিনে গিয়ে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা চাড়োল ইউনিয়নের খালিপুর চৌধুরীপাড়া গ্রামের সুপেন চন্দ্রের পুত্র দুই সন্তনের জনক রবিন চন্দ্র সিংহ (৪০) বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টায় প্রতিবেশী অন্তানী দাসের স্ত্রী এক সন্তানের জননী সবিতা দাস (৩০) এর শয়ন ঘরে ঢুকে তার সঙ্গে আপত্তিকর কাজে লিপ্ত থাকা অবস্থায় প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করে। পরে মধুপুর বকুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে তাদেরকে নিয়ে এসে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে গ্রামবাসীর সিদ্ধান্তে গভীর রাতে তাদের বিয়ে দেয়া হয়। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবিতা দাসের স্বামী অন্তানী  দাস ১২ বছর পূর্বে বাড়ী থেকে কাজের জন্য অজানা স্থানে পাড়ি জমালে এযাবৎ তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এ সুযোগে সবিতা দাস ও রবিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেলামেশা করে আসছিল। রবিন চন্দ্র বয়সে সবিতা দাসের চেয়ে অনেক বড় হলেও তাদের পরকীয়া প্রেম ভালোবাসা  থেমে থাকেনি। সবিতা দাস-অন্তানী দাসের দম্পতির সংসারে দশ বছর বয়সে একটি কন্যা সন্তান রয়েছে।
পরে গ্রাম্য মাতব্বর ও স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। অবশেষে গভীর রাতে ঠাকুরগাঁও নোটারী পাবলিক ক্লাব ও স্থানীয় পুরোহিত এর মাধ্যমে কাবিননামায় তাদের বিয়ে সম্পন্ন হয়।
এ ঘটনার পর রবিন চন্দ্র বলেন, এক বছর ধরে সবিতা দাসের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। অবশেষে আমাদের সম্মতিতে বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য আর্শিবাদ করবেন।
চাড়োল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ধুরেষ চন্দ্র  বলেন, অবৈধকাজে লিপ্ত থাকার সময় রবিন চন্দ্র  ও সবিতা দাসকে এলাকাবাসী হাতেনাতে আটক করে। পরে সবার সিদ্ধান্তে তাদের বিয়ে দেয়া হয়। বিয়েতে ওই যুগলের সম্মতি ছিল।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, ঘটনাটি আমার জানা নেই তবে আপনার মুখেই শোনলাম।
গ্রামবাসীর সিদ্ধান্তে যদি বিয়ে হয়ে থাকে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park