1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বায়ান্নর আলোয় সংবাদ প্রকাশিত হবার পরে অবশেষে বুড়ি তিস্তার মুখ জিও ব্যাগ দিয়ে বন্ধ করে দিলেন পাউবি,ইউএনও ও ডিসির প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

বায়ান্নর আলোয় সংবাদ প্রকাশিত হবার পরে অবশেষে বুড়ি তিস্তার মুখ জিও ব্যাগ দিয়ে বন্ধ করে দিলেন পাউবি,ইউএনও ও ডিসির প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ

আব্দুল হাকিম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি

খাল কেটে কুমির আনছে আর এখন বাড়ি ভেঙ্গে যাচ্ছে শিরোনামে রংপুর হতে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলোর পত্রিকায় সংবাদটি পরিবেশনের পরে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ মৌজার বুড়ি তিস্তার মুখটি অবশেষে জিও ব্যাগ দিয়ে বন্ধ করে দিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবি)।২০২৪-২৫ অর্থ বছরে বুড়ি তিস্তার মুখ হতে বাছড়া ঈদগাহ মাঠের ব্রীজ পর্যন্ত ২৯০০ মিটার নালা খনন করে ক্যানেল তৈরি করেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ।বৃষ্টির মৌসুমে অতি বৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢলে তিস্তানদীর পানি বৃদ্ধির ফলে তিস্তায় পানি নামার পরিবর্তে উল্টো ক্যানেলে পানি ঢুকে ভাঙ্গন শুরু হয়।রাস্তার দুপাশের কিছু অংশ ও দুটি কালভার্ট ভেঙে যায়।এছাড়াও কয়েকটি বাড়ি, ও একটি দাখিল মাদ্রাসা হুমকির মুখে পড়ে যায়,যা যে কোন মহুর্তে ক্যানেলে ভেঙে যেতে পারে।এলাকাবাসী গভীর উদ্বিগ্ন ও দু:শ্চিন্তা নিয়ে বুড়ি তিস্তার মুখ বন্ধ করতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের শরনাপন্ন হন।রাস্তাঘাট,মানুষের ঘরবাড়ী ও মাদ্রাসা রক্ষা করার জন্য রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেন।রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার আল ইমরান এলাকাবাসী কে আশস্ত করে বলেন তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসকের সাথে বিষয় টি নিয়ে কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন।
এরই ধারাবাহিকতায় সোমবার ১১ই আগস্ট কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ৫০০শত জিও ব্যাগ দিয়ে বুড়ি তিস্তার মুখটি বন্ধ করে দিতে কাজ করছেন।জরুরী এই কাজের জন্য এলাকাবাসী রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park