
আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
খাল কেটে কুমির আনছে আর এখন বাড়ি ভেঙ্গে যাচ্ছে শিরোনামে রংপুর হতে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলোর পত্রিকায় সংবাদটি পরিবেশনের পরে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ মৌজার বুড়ি তিস্তার মুখটি অবশেষে জিও ব্যাগ দিয়ে বন্ধ করে দিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবি)।২০২৪-২৫ অর্থ বছরে বুড়ি তিস্তার মুখ হতে বাছড়া ঈদগাহ মাঠের ব্রীজ পর্যন্ত ২৯০০ মিটার নালা খনন করে ক্যানেল তৈরি করেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ।বৃষ্টির মৌসুমে অতি বৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢলে তিস্তানদীর পানি বৃদ্ধির ফলে তিস্তায় পানি নামার পরিবর্তে উল্টো ক্যানেলে পানি ঢুকে ভাঙ্গন শুরু হয়।রাস্তার দুপাশের কিছু অংশ ও দুটি কালভার্ট ভেঙে যায়।এছাড়াও কয়েকটি বাড়ি, ও একটি দাখিল মাদ্রাসা হুমকির মুখে পড়ে যায়,যা যে কোন মহুর্তে ক্যানেলে ভেঙে যেতে পারে।এলাকাবাসী গভীর উদ্বিগ্ন ও দু:শ্চিন্তা নিয়ে বুড়ি তিস্তার মুখ বন্ধ করতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের শরনাপন্ন হন।রাস্তাঘাট,মানুষের ঘরবাড়ী ও মাদ্রাসা রক্ষা করার জন্য রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেন।রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার আল ইমরান এলাকাবাসী কে আশস্ত করে বলেন তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসকের সাথে বিষয় টি নিয়ে কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন।
এরই ধারাবাহিকতায় সোমবার ১১ই আগস্ট কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ৫০০শত জিও ব্যাগ দিয়ে বুড়ি তিস্তার মুখটি বন্ধ করে দিতে কাজ করছেন।জরুরী এই কাজের জন্য এলাকাবাসী রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।