1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাচ্চা কোলে নিয়ে পিতার আহাজারি- ভালুকায় বসতবাড়িতে হামলা ভাংচুর  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বাচ্চা কোলে নিয়ে পিতার আহাজারি– ভালুকায় বসতবাড়িতে হামলা ভাংচুর 

লিমা আক্তার ময়মনসিংহ:: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

লিমা আক্তার ময়মনসিংহ:: 
মাছুম বাচ্চা কোলে নিয়ে অসহায় পিতার আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। 

শিশু সন্তান কে নিয়ে ঘুমাবে কোথায় বার বার এমনি প্রশ্ন নিয়ে প্রতিবেদককে বলেন ঘরবাড়ি ভাংচুর করে দিয়েছে প্রতিপক্ষরা দিন আনে দিন খায় কিভাবে বাড়ি বানাবে পরিবার নিয়ে মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নিয়েছে জেঠাত ভাইয়েরা কথাগুলো বলেছেন সর্বস্ব হারানো অসহায় পিতা আনোয়ার ইসলাম।

 ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি ভাংচুর করে দিয়েছে প্রতিপক্ষরা।

 স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুড়ুরা গ্রামের রফিকুল ইসলামের সাথে তারই জেঠাত ভাই সোহেল ও রোবেলের জমি  ও পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে নামধারী বিএনপির  সোহেল ও রোবেলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে  অনধিকার প্রবেশ করে হামলা ও ভাংচুর শুরু করে।

এ বিষয়ে রফিকুল ইসলাম ও তার ভাই আনোয়ার প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা চালায় এবং এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

এ ব্যাপারে রফিকুল ইসলাম বাদী হয়ে সোহেল ও রোবেলসহ মোট চারজনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 এদিকে বসতবাড়ি ভাংচুর করার পর শিশু সন্তান সহ পরিবার নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন রফিকুল ইসলামের ভাই আনোয়ার ইসলাম।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park