1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ মো: জিয়াউল আলম। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ মো: জিয়াউল আলম।

মোঃ আতাউর রহমান বাগমারা রাজশাহী প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২১৭ বার পঠিত

মোঃ আতাউর রহমান বাগমারা রাজশাহী প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জিয়াউল আলম জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীমহলের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ অবদান, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, দক্ষ পরিচালনা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখায় উপজেলা বাছাই কমিটি তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ফলাফল, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার এবং সহ-শিক্ষা কার্যক্রমে অধ্যক্ষ মো: জিয়াউল আলমের সুযোগ্য নেতৃত্ব তাকে এই সম্মান এনে দিয়েছে।

এই অর্জনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যক্ষ মো: জিয়াউল আলম বলেন, এই সাফল্য কেবল আমার একার নয়, এটি বাগমারা ডিগ্রি কলেজের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে এবং সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাকে এই সম্মানে ভূষিত করায় আমি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সম্প্রতি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
অধ্যক্ষ মো: জিয়াউল আলমের এই সাফল্যে বাগমারার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, উপজেলা পর্যায়ের গণ্ডি পেরিয়ে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়েও বাগমারার মুখ উজ্জ্বল করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park