1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় কিশোর আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বাগমারায় ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় কিশোর আটক

মো : আতাউর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি করে ফেসবুকে মন্তব্য করায় শ্রী পার্থর দাস নামে এক হিন্দু কিশোরকে গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

সে তাহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চাউল ব্যবসায়ী শ্রী কালিপদ দাসের ছেলে।

পরে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিক্ষিদ্ধ জনতা ও ছাত্ররা ছুটে এসে পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে এবং তার শাস্তির দাবিতে বিক্ষোভ করে এবং পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী জানায়, পার্থর দাস তার ব্যবহাত ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সা. ও তার মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।তার প্রতিবাদে একাধিক ব্যক্তি পালটা মন্তব্য করেন। সে তাদেরকেও গালমন্দ করে মন্তব্য করেন।এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই প্রেক্ষিতে একাধিক ব্যক্তি তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে মৌখিক অভিযোগ করলে রাত সাড়ে ১০টা দিকে পুলিশ তাকে তার নিজ বাসা তেলিপাড়া থেকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

পার্থর দাস গ্রেফতার খবরে এলাকার বিক্ষিদ্ধ জনতা মুসল্লি ও ছাত্ররা তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ছুটে গিয়ে ঘেরাও করে এবং তার শাস্তির দাবি জানান।এ সময় পার্থর দাসকে পুলিশ ভ্যানযোগে থানায় নিয়ে যাবার সময় বিক্ষিদ্ধ জনতা মুসল্লি পুলিশ ভ্যান ভাংচুর করে।

পরে খবর পেয়ে বাগমারা থানার (ওসি) তৌহিদুল ইসলাম ও ওসি (তদন্ত) রফিকুল ইসলাম শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত পার্থকে পুলিশ হেফাজতে রাখা ছিলো বলে একাধিক সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park