1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারয় পুলিশের অভিযানে ২০০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বাগমারয় পুলিশের অভিযানে ২০০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১

মহাজামিল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী বাগমারার হাটগাঙ্গোপাড়া  বাজার এলাকায় হতে ২০০ লিটার চোলাই মদসহ সবিতা  (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শ্রী উৎপল কুমার সরকার সহ সঙ্গীয় ফোর্স।  সোমবার ৭ই এপ্রিল রাত টার দিকে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিৎত করেছেন বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আবু সিদ্দিক। 

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শ্রী উৎপল কুমার সরকারের নেতৃত্বেএ এ,এসআই মান্নান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে হাটগাঙ্গোপাড়া বাজার এলাকা হতে ৭ই মার্চ সোমবার রাত ৮ টার সময় অভিযান চালান। এই সময় হাটগাঙ্গোপাড়া বাজার এলাকার ভূমি অফিসের পাশে হতে সবিতাকে ২০০লিটার চোলাই মদ বিক্রয়ের সময় তাকে হাতেনাতো গ্রেপ্তার করে । জানা যায় যে, মাদক ব্যবসায়ী সবিতা বেগম হাটগাঙ্গোপাড়া  গ্রামের সরেস মন্ডলের মেয়ে।  

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী এলাকার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত । তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি তৌহিদুল ইসলাম। এছাড়াও তিনি আরও জানান,

এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park