1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের কমিটি গঠন ও ইফতার মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের কমিটি গঠন ও ইফতার মাহফিল

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ

বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নে ইসলামী আন্দোলনের উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৮ মার্চ) শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন রঙ্গশ্রী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আঃ কুদ্দুস ইলিয়াছের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা কাওছার আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন (রোকন)ডাকুয়া।

ইফতার মাহফিলের পূর্বে ইসলামী আন্দোলন রঙ্গশ্রী ইউনিয়ন কমিটিতে মাওলানা আব্দুল কুদ্দুস ইলিয়াছকে সভাপতি, হাফেজ মাওলানা কাওছার আহমেদকে সেক্রেটারী, ইসলামী যুব আন্দোলনে মাওলানা রাশিদুল ইসলামকে সভাপতি, মাইনুল ইসলাম সোহেলকে সেক্রেটারী এবং ইসলামী ছাত্র আন্দোলনে আব্দুল্লাহ সজলকে সভাপতি, শাহজালালকে সেক্রেটারি করে ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park