1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবির বালিঘাটা ও পৌরসভা যৌথ শাখার উদ্যোগে বিশাল কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবির বালিঘাটা ও পৌরসভা যৌথ শাখার উদ্যোগে বিশাল কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

১৪ সেপ্টেম্বর শনিবার বৈকাল ৪.০০ ঘটিকায় পাঁচবিবি উপজেলা বালিঘাটা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচবিবি গো-হাটি চত্তরে দীর্ঘ ষোল বছর পর প্রকাশে এক গুরুত্বপূর্ণ কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল বাশার এর সভাপতিত্বে কর্মী ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাটন জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাটন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আব্দুল খালেক, ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমীর মোঃ মোফাখখায়ের ইসলাম মোল্লা, উপজেলা নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম সাষ্টার,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তান), সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান।

আরও বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে আমীর ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ সাজেদুর রহমান সরকার সাজু, আটাপুর ইউনিয়র জামায়াতের আমীর মাওলানা মোঃ সামছুল আলম,বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান,বাগজানা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তৌফিকুল ইসলাম,বালিঘাটা ইউনিয়নের সেক্রেটারী মোঃ নূর বক্স মন্ডল ও কুসুম্বা ইউনিয়নের সেক্রেটারী ওমর ফারুক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park