1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বড়দলে ঘেরাবেড়া গাছ কেটে ঘর ভেঙ্গে জবর দখলের চেষ্টা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বড়দলে ঘেরাবেড়া গাছ কেটে ঘর ভেঙ্গে জবর দখলের চেষ্টা

জামাল উদ্দীন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

২ রা জানুয়ারি বৃহস্পতিবার
আশাশুনি উপজেলার বড়দলে ঘেরাবেড়া, গাছ গাছালী কেটে, ঘর ভেঙ্গে ঘেরের মাছ লুটপাট করে জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ১২ টার দিকে বড়দলের চম্পাখালী মৌজায় এ ঘটনা ঘটে।
গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ইনছার আলী সরদারের ছেলে শফিকুল ইসলাম জানান, তিনি চম্পাখালী মৌজায় ৬৩ শতক পৈত্রিক সম্পত্তিতে পিতার জীবিত থাকা সময় থেকে ভোগ দখল করে আসছি। পিতার অন্যান্য স্থানের জমি আমার ৪ ভাই ও ৪ বোন বিক্রয় ও বন্ধক রেখেছেন। সেসব স্থানে আমার কোন ভাগ দেওয়া হয়নি। মৃত দিদার বখতের ছেলে গোলাম আম্বিয়া, তার ছেলে ফজর গাজী ও আবু ছাদেক, স্ত্রী আলেয়া এবং ফজর ও ছাদেকের স্ত্রীরা দীর্ঘদিন যাবৎ আমার দখলীয় জমিতে জবর দখল নিতে ষড়যন্ত্র করে আসছিল। গত বুধবার দুপুর ১২ টার দিকে তারা জমির উপর চড়াও হয়ে ঘেরার সেজি কেটে দেয়, ৭টি বড়সহ ২১ টি নারিকেল ও মেহগনি গাছ কেটে ফেলে, ঘেরের বাসা ঘর ভেঙ্গে দেয় এবং ঘেরে জাল টেনে বিভিন্ন প্রজাতের সাদা ও চিংড়ী মাছ ধরে নিয়ে ৫০ সহস্রাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। ইতিপূর্বে গত ৫ আগষ্টের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে তারা আমার বসত বাড়িতে আক্রমন চালিয়ে বাড়ি ঘর, মোটর সাইকেল, ভ্যানগাড়ি, টিউবওয়েল ভায়চুর করেছিল। এব্যাপারে থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। কোন প্রতিকার না হওয়ায় আক্রমনকারীরা আরও বেপরোয়া হয়ে বুধবারের ঘটনা ঘটিয়েছে। তিনি আইনী সহায়তা পেতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

ক্যাপশানঃ বড়দলে ঘেরাবেড়া গাছ কেটে ঘর ভেঙ্গে ফেলানো হয়।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park