1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফ্যাসিবাদ ও নিপীড়নের বিরুদ্ধে কবিতার অগ্নুৎপাত: "জুলাই এক বিদ্রোহ" প্রকাশিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ফ্যাসিবাদ ও নিপীড়নের বিরুদ্ধে কবিতার অগ্নুৎপাত: “জুলাই এক বিদ্রোহ” প্রকাশিত

বিদ্রোহ প্রকাশিত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার পঠিত

ফ্যাসিবাদ ও নিপীড়নের বিরুদ্ধে কবিতার অগ্নুৎপাত: “জুলাই এক বিদ্রোহ” প্রকাশিত

জুলাই বিপ্লবের ঘটনাবলী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে “পালংকি সাহিত্য পরিষদ” সম্পাদিত “জুলাই এক বিদ্রোহ” ছড়া-কবিতা সংকলন। যৌথ কাব্যগ্রন্থটি প্রকাশ করছে “ইচ্ছাশক্তি প্রকাশনী” প্রচ্ছদ করেছেন ইচ্ছাশক্তি গ্রাফিক্স টিম।
৩৬শে জুলাই ২০২৪- এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এ দিনটি হয়ে থাকবে গভীর শোক, প্রতিবাদ ও প্রত্যাশার প্রতীক হিসেবে। জুলাই মাস ঘিরে শহরের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল তরুণ ছাত্র-জনতার রোষে। ফ্যাসিবাদ, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে যে ক্ষোভ দীর্ঘদিন ধরে জমছিল, তা অগ্নুৎপাতের মতো ফেটে পড়েছিল এই মাসে। শহীদ হয়েছিলেন আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম এবং আরও অনেক নাম-না-জানা যোদ্ধা, যারা গুলি, লাঠিচার্জ বা ধরপাকড়ের ভয়কে উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন মানুষের অধিকার, বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে। এই সংকলন তাঁদেরই উদ্দেশে রচিত এক সাহিত্যিক শ্রদ্ধাঞ্জলি। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সাহসী জনতার প্রতি ভালোবাসা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্ত-ন্যায়বান সমাজ গঠনের আকাঙ্ক্ষা নিয়েই এই সংকলনটি করা হয়েছে।

এটি পাঠকের মধ্যে –
❑ ইতিহাসচেতনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলবে।
❑ তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও প্রতিবাদী মানসিকতা তৈরি করবে।
❑ জনসাধারণের মধ্যে সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবনা, সাহসী মানসিকতা এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার প্রেরণা জোগাবে।
❑ এছাড়াও, তরুণ লেখকদের প্ল্যাটফর্ম তৈরি এবং শিক্ষার্থীদের পাঠ্যভাষায় কবিতাচর্চার একটি নতুন দিগন্ত খুলে দেবে বলেও আমরা মনে করি।

এই গ্রন্থে স্থান পেয়েছে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ ও প্রবীণ কবিদের লেখা, যারা সাহস, ন্যায়বিচার, অধিকার ও মানবিক মূল্যবোধকে তাদের কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন।
বইটি হবে একাধারে সময়ের দলিল ও কাব্যিক প্রতিবাদের ভাষা, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
দেশের স্বনামধন্য কবি সাহিত্যিক ও সম্পাদকদের নিয়ে জুলাই এক বিদ্রোহ ছড়া-কবিতা সংকলনটি দীপ্তি ছড়াবে এই আশা করছি ।

বইটি ইতোমধ্যে প্রি অর্ডার শুরু হয়ে গেছে রকমারি.কম পিবিএস, ওয়াফিলাইফ, ইচ্ছাশক্তি বুক শপ এ। বইটির প্রচ্ছদ মূল্য ৩১০৳ । তবে পাঠকগণ ৩০ শতাংশ ছাড়ে ২১৭ টাকায় সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park