1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফুলবাড়ীয়ায় চুরি যাওয়া গরুসহ গ্রেফতার ৬ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

ফুলবাড়ীয়ায় চুরি যাওয়া গরুসহ গ্রেফতার ৬

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

তাসলিমা রত্না, সংবাদদাতা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে থানার মামলা নং-১৪, তাং-১৬/৩/২৪ ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ মূলে চুরি যাওয়া একটি গরু, চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ী, ভোল্ট কাটার সহ আন্তঃ জেলা গরু চোর চক্রের ৬ (ছয়) সদস্যকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফকৃতরা হলেন- ছালেক আকন্দ ওরফে মালেক (৪৯), সাজেদুল ইসলাম সবুজ আকন্দ(২৬), মোস্তফা কামাল (৩০), তোজাম্মেল হক ওরফে তোজা (৩৮), মিনারুল ইসলাম (৩০), রেজাউল করিম (৪২)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা এবং গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন বলেন, একটি গরু, চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ী, ভোল্ট কাটার সহ আন্তঃ জেলা গরু চোর চক্রের ৬ (ছয়) সদস্যকে গ্রেফতার পূর্বক সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলায় সকল ধরনের অপরাধমূলক কাজ বন্ধে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park