1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রাকৃতিক পরিবেশ রক্ষার উদ্যোগে সামিল গৃহ বধুরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রাকৃতিক পরিবেশ রক্ষার উদ্যোগে সামিল গৃহ বধুরা

কুতুব উদ্দিন মোল্লা: সুন্দরবন
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৬ বার পঠিত

কুতুব উদ্দিন মোল্লা: সুন্দরবন
দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের কুলতলী থানার অন্তর্গত মেরিগঞ্জ এক নম্বর অঞ্চলের মেরিগঞ্জ এলাকায়। গৃহবধূরা প্রতিনিয়ত বিশাল ব্যস্ততার মধ্যে সারাদিন বিভিন্ন সমস্যার সমাধানে ব্যস্ত থাকেন বাড়ির কাজে।সেই বিশাল ব্যস্ততার মধ্যে থেকেও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সুন্দরবনের কুলতলী থানার অন্তর্গত মেরিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের মেরিগঞ্জ এলাকায় সবুজ পরিবেশ তৈরীতে মনোনিবেশ করলেন মেরিগঞ্জ এলাকার কয়েকশো গৃহ বধূরা। এলাকার বিভিন্ন জায়গায় প্রায় কয়েক হাজার তালের আটি রোপণ করেন গৃহ বধুরা।সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে,প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে এবং পানীয় জলের সঙ্কট থেকে মুক্তি পেতে একমাত্র অজস্র তালের আটি ও বৃক্ষ রোপণ ছাড়া অন্য কোন পথ নেই।সেই সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ এবং নদীবাঁধ রক্ষা করার উপযুক্ত হাতিয়ার বৃক্ষরোপণ।সেই সমস্ত চিন্তাভাবনা কে মাথায় রেখে এবং স্বচ্ছ সবুজ পরিবেশ গড়ে তুলতে এগিয়ে এলেন এলাকার গৃহবধূরা। রবিবার সকালে মেরিগঞ্জ এলাকার ডাঙা জায়গা,নদীর পাড়ে ও রাস্তার ধারে বৃক্ষ ও ম্যানগ্রোভ চারা রোপণ করেন। গৃহবধূদের এমন কর্মকান্ড দেখে এলাকার অসংখ্য পুরুষরা গৃহবধূদের পাশে দাঁড়িয়ে বৃক্ষ ও ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করেন।এছাড়াও গৃহ বধুরা রবিবার সকালে মেরিগঞ্জ এলাকায় বিভিন্ন রাস্তার ধারে হাজার হাজার তালের আঁটি রোপন করেন।স্থানীয় সমাজসেবী জহির উদ্দিন ঘরামী বলেন ‘সুন্দরবনের বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস করেছে কিছু দুষ্কৃতি এবং প্রাকৃতিক দুর্যোগ। গৃহবধূরা তালের আটি রোপণ করে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্য ফিরিয়ে দিতে যে উদ্যোগ গ্রহণ করছেন তা সত্যিই প্রশংসনীয়।প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে সুন্দরবন রক্ষার জন্য।তবেই বাঁচবে সুন্দরবন এবং সুন্দরবনের।
অন্যদিকে সামাজিক ভাবে গৃহবধূদের এমন কাজ কে এলাকার জনসাধারণ থেকে শুরু করে কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মন্ডল ও এবং পরিবেশপ্রেমীরা সাধুবাদ জানিয়েছেন গৃহবধূদেরকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park