
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা:
পাবনায় ছয় মাস বয়সী এক বাচ্চাকে চুরি করতে এসে জনগণের হাতে মহিলা চোরচক্রের একজন আটক হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়ন,মির্জাপুর এলাকায় মো: রতন হোসেন নামে একজনের বাড়িতে তার ৬ মাস বয়সী একটি বাচ্চাকে চুরি করতে আসে।ঘটনাটি রতন হোসেনের ছেলে বুঝতে পেরে লোকজন ডাকলে তার একপর্যায়ে পরিবারসহ এলাকার জনগণ তাকে হাতেনাতে আটক করেন। আটক কালে তার কাছে একটি ব্যাগ পাওয়া যায়,ব্যাগের মধ্যে একটি বাচ্চাকে লোভ দেখানোর মত সরঞ্জাম পাওয়া।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং এলাকার মানুষের মধ্যে ভয়-ভিতি বিরাজ করে।
স্থানীয়রা বলেন: পাগল বেশে বাচ্চা চুরি করতে আসে তবে তার কাছে থাকা ব্যাগে চকলেট,খেলনাসহ বাচ্ছাদের কাছে নেওয়ার মতো অনেক জিনিস ছিলো।এমন যদি হতে থাকে তাহলে আমাদের বাচ্চা কথায় সুরক্ষা থাকবে।
ঘটনার এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পুলিশের হাতে তুলে দেন।
তবে এলাকা এবং পুলিশ সূত্রে এখন পর্যন্ত তার সঠিক নাম এবং পরিচয় পাওয়া যায়নি।