1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও অ্যামপোল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনস্থ হাটখোলা বিওপির সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৬৮ বোতল ফেনসিডিল ও ৯৮০ পিস অ্যামপোল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা।

হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোঃ আলাউদ্দিন জানান, সীমান্তের মেইন পিলার ২৮১-এর ৫ সাব-পিলার এলাকা দিয়ে মাদক চোরাকারবারীরা দেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছিল। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে চোরাকারবারিদের ধাওয়া করে। তবে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা মাদক ফেলে পালিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park