1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি উপজেলায় নাওডুবা গ্রামে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

পাঁচবিবি উপজেলায় নাওডুবা গ্রামে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি :
পাঁচবিবি উপজেলায় আওলাই ইউনিয়নের নাওডুবা যুব উন্নয়ন সংস্থা ও ৬’নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ৩’বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার আসরের নামাজ শেষে উপজেলার নাওডুবা মাদ্রাসা মাঠে ৬’নং ওয়ার্ড বিএনপির সভাপতি া শাহ আলম দুলালের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়কজ মাসুদ রানা প্রধান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল নেতা আবু তাহের, আওলাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজাহার আলী, সিনিয়র সহ-সভাপতি কাজী আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী প্রধান, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফিকুল আলম বাবু, বিএনপি নেতা ওবাইদুর রহমান আলম, সাবেক জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বি, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক উপজেলা যুবদলের সম্পাদক সাঈদ ইবনে মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউর ইসলাম রকি সহ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park