1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে বিএনপি ছাত্রনেতাকে গুলি করে হত্যার চেষ্টা, আহত ৪, আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে বিএনপি ছাত্রনেতাকে গুলি করে হত্যার চেষ্টা, আহত ৪, আটক ১

মোঃ আল -আমিন হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মোঃ আল-আমিন, জয়পুরহাট প্রতিনিধি

আজ রাত ১০টা ৫ মিনিটে জয়পুরহাটের পাঁচবিবি বাজারে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিএনপির ছাত্রনেতা শামীমকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়। সৌভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

ঘটনার পরপরই দুটি মোটরসাইকেলে করে আসা চারজন ভাড়াটে কিলার পালানোর চেষ্টা করে। তবে সাধারণ জনগণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একজন হামলাকারী ধরা পড়ে। ধৃত ব্যক্তি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের শাহাদত মোল্লার পুত্র কোয়েল (৩০)। স্থানীয়রা তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।

আটক কোয়েলের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাকে মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ময়নুল ইসলাম জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই। জনতার সহায়তায় কোয়েলকে আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park