1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পাঁচবিবিতে পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত,

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৭২ বার পঠিত


ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন, মঙ্গলবার সকাল ৯ টায় পাঁচবিবি ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার এবং সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারী – গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ। তিনি তাঁর বক্তব্যে ঈদের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় ও স্থানীয় রাজনীতি, সাংগঠনিক কাঠামো এবং আগামীর করণীয় বিষয়গুলো নিয়ে কর্মীদের দিকনির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী – আবু সুফিয়ান (মুক্তার) এবং উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার। তাঁরা সাংগঠনিক অগ্রগতির পাশাপাশি কর্মীদের আত্মশুদ্ধি ও সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী – মশিউর রহমান,পাঁচবিবি স্টেসন জামে মসজিদের খতিব হাফেজ – ইয়াহ ইয়া,পৌর পেশাজীবি বিভাগের সেক্রেটারী – ফারুক হোসেন,পৌর শ্রমিক কল্যানের সভাপতি – আব্দুর রহমান,মুহাব্বতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম কিবরিয়া,ধাপেরহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম,উচাই বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়ন প্রভাষক – আব্দুল কাদের,
অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ দানিয়েল চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক, আব্দুল মজিদ,সাবেক ছাত্র নেতা জাহিদুর রহমান অশ্রু ও শামিম সরদার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী হাজারীবাগ থানা জামায়াতের সেক্রেটারী এডভোকেট জোবায়দুর রহমান বাবৃ, যিনি ঢাকার রাজনীতিতে জামায়াতের অগ্রগতি ও কর্মপন্থা নিয়ে সংক্ষিপ্ত পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park