1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পরানগঞ্জে সেবা গ্রহীতাদের ভোগান্তি ; ইউনিয়ন পরিষদে মিলছে না কোন প্রকার সেবা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

পরানগঞ্জে সেবা গ্রহীতাদের ভোগান্তি ; ইউনিয়ন পরিষদে মিলছে না কোন প্রকার সেবা

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ চরাঞ্চল একটি বৃহৎ অঞ্চল। এ অঞ্চলের মানুষজন দিন মজুর, খেটে খাওয়া মানুষ ও কৃষির উপর নির্ভরশীল। বেশীর ভাগ মানুষজনই হতদরিদ্র। যাতায়াত ব্যবস্থা একেবারে নাজুক। একটি ২০ শয্যা হাসপাতাল থাকলেও সঠিক ভাবে কার্যক্রম চালু না।

জানা গেছে, ৫ই আগস্ট এর পর থেকে পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিক ভাবে হচ্ছে না। সেবা গ্রহীতাগণ প্রতিদিন ইউনিয়ন পরিষদে আসলেও চেয়ারম্যান বা তার স্থলে কাউকে না পেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সেবা না পেয়ে বিমুখ হয়ে ফিরে যেতে হয়। ভোগান্তির শেষ নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত ইউনিয়ন পরিষদে সেবা গ্রহীতাদের ভীড় থাকলেও চেয়ারম্যান বা তার স্থলে কাউকে পাওয়া যায়নি। এমনকি সচিব মহিলা সালমাও উপস্থিত নেই। সচিব মহিলাকে ফোন দিলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। চেয়ারম্যান আবু হানিফ সরকারকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় একাধিক সেবা গ্রহীতাদের সাক্ষাৎকারে বুঝা যায় চেয়ারম্যান আবু হানিফ সরকার ইউনিয়ন পরিষদে আসে না। তার নামে মামলা থাকায় পলাতক রয়েছেন। এদিকে ইউপি সদস্যগণ সহ স্থানীয় লোকজন বলছে চেয়ারম্যান আবু হানিফার বিরুদ্ধে মামলা হওয়ার পরেও ধরাছোঁয়ার বাইরে ময়মনসিংহ জাতীয়পার্টি থেকে নির্বাচিত সদরের পরানগঞ্জ ইউপি চেয়ারম্যান খোলস ছেড়ে পালটিয়ে হয়ে গেলেন বিষধর সাপের মত।

৫ আগস্টের আগে চেয়ারম্যান হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প পরিচালকের সাথে মুজিবকোর্ট এর জোড়ে ইউনিয়নে প্রকল্পের কাজ না করেই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। যার মামলার নং -৭৬, ২২ জানুয়ারী পেনাল কোড ১৫(৩) ধারায়। নিউজ প্রকাশিত হওয়ার পর ইউপি চেয়ারম্যান আবু হানিফা কথিত সাংবাদিক দ্বারা খোঁজখবর নিচ্ছেন। কে এই সাংবাদিক তার বিরুদ্ধে নিউজ করলো। তাহলে কি ইউপি চেয়ারম্যান আবু হানিফার হাত কি অনেক লম্বা?

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স বলেন, পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ সরকার এর বিরুদ্ধে বা ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিক ভাবে মিলছে না এরকম ধরনের লিখিত অভিযোগ আমরা পাইনি। লিখিত অভিযোগ পাইলে ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park