1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নির্বাচনকে সামনে চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি সীমান্তে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

নির্বাচনকে সামনে চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি সীমান্তে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টা থেকে ৫ টা ১৫ মিনিট পর্যন্ত দর্শনা বন্দরের আইসিপি সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান, ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিযনের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।
আরো উপস্থিত ছিলেন ৬ ব্যাটালিয়নেন উপ- অধিনায়ক মেজর মাসুদ, মেজর তোয়াসীন হাবীব হাসান ও সহ অধিনায়ক মোঃ রাজ মাহমুদ।

বিএসএফ’র পক্ষে ছিলেন ৩২ বিএসএফ সীমানগর ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারের নের্তৃত্বে ৬ কর্মকর্তা।

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোন প্রকার অস্ত্র ও গোলাবারুদ ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে সেজন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সতর্কতা নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও উভয় দেশের সীমান্ত সুরক্ষার লক্ষ্যে অবৈধ সীমান্ত অতিক্রম ও চোরাচালান প্রতিরোধ করা, সীমান্তে কোন প্রকার হত্যাজনিত ঘটনা না ঘটে, সীমান্তে টহল তৎপরতা বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত রাখা এবং সীমান্ত এলাকায় সিভিল জনসাধারণের উপর অনাকাঙ্খিত ফায়ার না করার বিষয়ে আলোচনা হয়। এতে বিএসএফ কমান্ডার একমত পোষণ করেন বলে বিজিবি সুত্র জানান।
উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ঐক্যমত পোষন করে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হয।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park