1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নারীসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

নারীসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২৬ বার পঠিত

মো:মেহেদী হাসান
জেলা প্রতিনিধি, পিরোজপুর।

পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এক নারীর সঙ্গে মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে এই বিষয়টি নিয়ে পিরোজপুরে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
ভাইরাল হওয়া এ ছবিতে দেখা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকার বেডরুমে খাটের ওপরে বসে খোলামেলা পোষাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছেন।

এদিকে, স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এই পরিচয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব খাঁটিয়ে চলতেন।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গিয়ে রুম তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। অফিসের অন্য কর্মচারীরাও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউ বলতে পারছেন না।পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবিটি দেখিনি, তবে শুনেছি। আমি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, এটা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park