1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে নারীসহ ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামী পুলিশের খাঁচায় বন্দি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

নবীগঞ্জে নারীসহ ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামী পুলিশের খাঁচায় বন্দি

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার পৃথক পৃথক স্থান থেকে নারীসহ সি,আর, মামলার পরোয়ানাভুক্ত তিন পলাতক আসামীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৪ ডিসেম্বর) গভীর রাত অনুমান ০১:১৫ ঘটিকার সময় ইনাতগঞ্জ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করা হয়। নারী শিশু মামলা নং- ১২৩/২০২৪, ধারা- ১১ (গ) / ৩০, ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী /২০০৩) এর সিআর পরোয়ানাভূক্ত পলাতক আসামীরা হলো, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চরগাঁও গ্রামে মৃত মুসলিম উল্লাহ এর পুত্র তাজ উদ্দিন, ও তাজ উদ্দিন এর স্ত্রী মহিমা বেগমকে গ্রেফতার করা হয়। এবং রাত অনুমান ০৩:১৫ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে, সিআর মামলা নং- ৫৩৪/ ২০২৪ (নবীগঞ্জ), ধারা- ৩৪১/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৫০৬/ ১১৪ পেনালকোড, ১৮৬০; এর পরোয়ানাভূক্ত পলাতক আসামী হলো, পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের মৃত বাছির উল্লাহ (মংলা মিয়ার) পুত্র মকছুদ মিয়াকে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর দিকনির্দেশনায় এস,আই, মো: সুমন মিয়া, এস,আই, মো: আব্দুস সালাম, এর নেতৃত্বে ও এ,এস,আই, সুব্রত কুমার দাশ, এ,এস,আই, এটিএম মোশাররফ হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সি,আর মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামীদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park