1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

চট্টগ্রামের শাহ আমানত নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী, ব্যবসায়ী, বাইক আরোহী, সিএনজি যাত্রীসহ অনেকে। সোমবার ২৩ সেপ্টেম্বর রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও বাইক আরোহীসহ বেশ কয়েকজন চাপা পড়ে। এসময় পাশে থাকা আরও একটি মাছ বোঝাই ট্রাক উল্টো যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোনো সূত্র নিহতের সংখ্যা ৮ জনের কথা উল্লেখ করেছে আহত হয়েছে অন্তত ২০ জনেরও বেশি তবে

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

 

 

তিনি বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক দোকানে ঢুকে পড়ে। গাড়িটির নিয়ন্ত্রণ না থাকায় দোকানের আগে মোটরসাইকেলসহ আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছেন।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে। বাকিদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park