1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত

মোঃ আল-আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

 

আজ ৩০ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এক আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরনী অনুষ্টিত হয়েছে।

ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ পারুল রানীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও ছাত্র/ছাত্রীদে উদ্যেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার।

তিনি শিক্ষার্থী ও অভিভাবক মায়েদের উদ্দেশ্যে শিক্ষার মান,অবকাঠামো উন্নয়ন,অভিভাবক মায়েদের দায়িত্ব ও কর্তব্য এবং ফলাফল সন্তুষ্টির উপরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন।

শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের সহকারী সিনিয়র শিক্ষিকা নাহিদা আক্তার, রিনা আক্তার ও  রাহিমা খাতুন।

আলোচনা শেষে অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার প্রতিটি ক্লাসের পরীক্ষায় ভাল ফলাফলকারী মেধাবী ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।।

অতঃপর সমাপনী বক্তব্যে অত্র স্কুলের পরিচালক মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার অভিভাবকের উদ্যোশে বলেন,আজকের এই শিশু আমাদের আগামী দিনের সোনালী স্বপ্ন। তাদের আদর যত্ন আর সুন্দর আচরণ দিয়ে মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলতে অভিভাবক মায়েদের অগ্রনি ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলটি অত্র এলাকার মধ্যে সবচাইতে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান।

আগামী দিনে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলটিকে অত্র এলাকার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিণত করতে চাই।

এ ব্যাপারে তিনি উপস্থিত অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগীতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park