1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৯ নম্বর ওয়ার্ড পারুলিয়া ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের ব্যবস্থাপনায় এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
​পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমেই কেবল একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব।’ এ সময় তিনি যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রেখে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম এমদাদুল হক এবং দেবহাটা উপজেলা বাইতুল মাল সম্পাদক সোলায়মান হোসাইন।
​বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় মত নির্বিশেষে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
​স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক সুধীজনের উপস্থিতি ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park