1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যার ঘটনায় তিন ডাকাত আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যার ঘটনায় তিন ডাকাত আটক

তরিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মোঃতরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে একটি খামারের পাহাড়াদার জয়নাল মিয়া (৬৫) হত্যার পর ৭ টি গরু লুটের ঘটনার সপ্তাহের মাথায় তিনজন ডাকাতকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেফতার তিনজন হচ্ছেন, দুর্গাপুরের রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮), মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২) ও আব্দুল কাদেরের ছেলে আব্দুল আউয়াল (৩২)। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ এই গ্রেফতারের বিষয়টি জানান। পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের দেয়া তথ্যের বরাতে পুলিশ সুপার বলেন, হত্যা ও ডাকাতিতে ৬ থেকে ৭ জন অংশ নেয়। তারা পাহারাদার জয়নাল উদ্দিনকে খামারের গরুর খড়ের ঘরে সিমিন্টের খুটির সাথে হাত, গলায় কালো ফিতা এবং মুখে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে খামারের ৭টি গরু পিকআপে তুলে নিয়ে যায়। বাকিদের গ্রেফতার, গরুগুলি উদ্ধারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। গত বুধবার (৫মার্চ) দিবাগত রাতে কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের মাহবুবুল খামারে এই হত্যার ঘটনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park