1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিনাজপুরে ইউনিয়ন দলনেত্রী রেজওয়ানা আক্তারের সফলতার গল্প,নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অনবদ্য অবদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

দিনাজপুরে ইউনিয়ন দলনেত্রী রেজওয়ানা আক্তারের সফলতার গল্প,নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অনবদ্য অবদান

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার সদর উপজেলার ০১ নং চেহেলগাজী ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেত্রী মোছাঃ রেজওয়ানা আক্তার নিজের পরিবারের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্থানীয় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বাড়িতেই একটি ছোট রাজহাঁস খামার গড়ে তুলেছেন, যেখানে বর্তমানে ৪০টিরও বেশি রাজহাঁস রয়েছে। পাশাপাশি দেশি পাতিহাঁসেরও পালন করছেন প্রায় ৫০টির মতো। শুধু তাই নয়, আভি ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ দিয়ে ২টি গাভী ক্রয় করেছিলেন, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩টিতে। পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আঙিনার পতিত জমিতেও নানা ধরনের সবজি চাষ করছেন তিনি।

রেজওয়ানা আক্তার শুধুমাত্র নিজের পরিবারের জন্যই নয়, গ্রামের নারীদের আর্থিক স্বাবলম্বিতা গড়ে তুলতেও কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ২০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়েছেন এবং বর্তমানে নিজ বাড়িতেই ১০-১২ জন নারীকে সেলাই ও বুটিক প্রশিক্ষণ দিচ্ছেন। ভবিষ্যতে এলাকার সাঁওতাল নারীদের জন্যও সেলাই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। জেলা কমান্ড্যান্ট তার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং বাহিনীর পক্ষ থেকে যেকোনো সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

নিজ পরিবারের স্বচ্ছলতা আনয়নের ক্ষেত্রেও তিনি দৃষ্টান্ত রেখেছেন। আভি ব্যাংক থেকে ঋণ নিয়ে স্বামীর জন্য একটি ইজি বাইক কিনে দিয়েছেন, যা পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনয়নে বিশেষ ভূমিকা রাখছে।

মানুষের জন্য কাজ করতে পারায় গর্ববোধ করেন রেজওয়ানা আক্তার। তিনি বলেন—
“আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ইউনিয়ন দলনেত্রী হিসেবে কাজ করতে পারা আমার জন্য গর্বের বিষয়। আমার এই অবস্থানে আসতে বাহিনীর অবদান অপরিসীম। এজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

আজ তিনি শুধু স্থানীয় নারীদের কাছেই নয়, বরং পুরো ইউনিয়নের মানুষের কাছে পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park