
ওবায়দুল ইসলাম বাবু :
অদ্য শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে এ কথাটি সামনে রেখে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় টার্মিনাল হতে এক রেলি সহযোগে এলাকা পরিদর্শন করে পুনরায় কেন্দ্রীয় টার্মিনাল এসে শেষ হয়। মনে হয় যেন মালিক, শ্রমিক ও নেতৃবৃন্দের মাঝে আনন্দ ময় পরিবেশের মধ্যে দিয়ে এক নতুন সেতু বন্ধ নের সৃষ্টি হয়, যা সত্যিই বেশ ভালো লাগার। রেলিতে উপস্থিত ছিলেন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, পার্বতীপুর ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক, সহ সভাপতি অহিদুল হক, সাংগাঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, বি এন পি, পার্বতীপুর উপজেলা, পুলিশ প্রশাসন, পার্বতীপুর, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আতাউর রহমান আতু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, সদস্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো: ওবায়দুল ইসলাম বাবু, সকল শ্রমিক বৃন্দ সহ সুধীবৃন্দ।
ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর মাধ্যমে সদস্য দের রক্তের গ্রুপ নির্ধারণ করে দেওয়া হয়, যা আসলে প্রশংসনীয়।
পরিশেষে দুপুরের খাবার শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।