1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিঘলিয়ায় বিএনপি কমিটি গঠন নিয়ে ফুঁসে উঠছে নেতা-কর্মীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিঘলিয়ায় বিএনপি কমিটি গঠন নিয়ে ফুঁসে উঠছে নেতা-কর্মীরা

শাহাদাৎ হোসেন নোবেল
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল :খুলনা প্রতিনিধী

খুলনার দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নে বিএনপি ও তার সহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। বিগত দিনে যারা আওয়ামী রাজনীতির সাথে উঠা বসা করেছে, বিএনপির দলীয় কর্মসূচি যারা শেখ হাসিনার শাসনামলে এড়িয়ে চলেছে তাদের নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এমনি অভিযোগ স্থানীয় নেতা-কর্মীদের। কেউ কেউ বিএনপির উর্ধতন নেতাদের বার বার ঘোষণা দেওয়ার পরও স্থানীয় নেতারা সে সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দলে টেনে আনছেন নেতারা। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এ অভিযোগ এনে সংগঠনের উর্ধতন নেতৃবৃন্দের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় নেতৃবৃন্দ তাদের লিখিত অভিযোগে শেখ জাকির হোসেন ও নুরুজ্জামানের নাম উল্লেখ করে জানিয়েছেন এ দুইজন ২০১৮ সালে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের দলে যোগদান করে। আওয়ামী লীগের পতনের পরপরই তারা নিজেদের বিএনপির দলে জায়গা দেওয়া হয়েছে। এমনি অভিযোগ দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে। পূর্বে যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে যারা দৌঁড়ঝাপ করেছে। হাসিনা সরকারের পতনের পরপরই তারা বিএনপির নেতা পরিচয়ে পরিচিত হতে নানা কর্মকান্ডে লিপ্ত হতে শুরু করেছে এমনি অভিযোগ স্থানীয় নেতা-কর্মীদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park