1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অন্নদাতার আর্তনাদ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার প্রকল্প। বিরামপুরে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ

দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

​মোঃ সাইদুল বাসার, সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

​মোঃ সাইদুল বাসার, সাতক্ষীরা প্রতিনিধিঃ

​সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দৈনিক দৃষ্টিপাত শুধু একটি পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। দক্ষিণবঙ্গে এ পত্রিকা শহর থেকে গ্রামাঞ্চলের ঘরে ঘরে পৌঁছে গেছে। পত্রিকাটির সম্পাদক জি এম নূর ইসলামের মৃত্যুতে সবাই একজন দৃঢ়চেতা সম্পাদককে হারিয়েছেন, যাঁর শূন্যস্থান পূরণ হওয়ার নয়।
​আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত দৈনিক দৃষ্টিপাত-এর প্রয়াত সম্পাদক জি এম নূর ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব এসব কথা বলেন।
​সাংবাদিকদের দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘সাংবাদিকেরা জাতির বিবেক। তাই তাঁদের আরও দায়িত্বশীল হতে হবে। নইলে বাংলাদেশ পথ হারাবে।’
​ব্যক্তিগত স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘মিথ্যা মামলায় আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। সে সময় সাতক্ষীরার জ্যেষ্ঠ কয়েকজন সাংবাদিক সত্যের পক্ষে ছিলেন। আবার কেউ কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিলেন।’
​স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ (ডাবলু) বলেন, জেলাকে ইতিবাচকভাবে উপস্থাপনের বিষয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর প্রত্যাশা, জেলার উন্নয়নে সাংবাদিকেরা কাজ করবেন।
​সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ (বাপী) ও রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মেহেদী আলী (সুজন) ও শরিফুল্লাহ কায়সার (সুমন), বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ (ময়না), হৃদয় বার্তার সম্পাদক জি এম মোশাররফ হোসেন এবং প্রয়াত জি এম নূর ইসলামের ছেলে জি এম আদম শফিউল্লাহ।
​এ ছাড়া বক্তব্য দেন আবু তালেব মোল্যা, আমিনা বিলকিস (ময়না), চিকিৎসক মহিদার রহমান, কাজী জামালউদ্দীন মামুন, আবদুস সামাদ, আহছানুর রহমান (রাজীব), আসাদুজ্জামান, কৃষ্ণ মোহন ব্যানার্জী, জুলফিকার আলী জিন্নাহ, আইনজীবী এস এম বিপ্লব হোসেন, কাজী নাসিরউদ্দীন, গাজী ফরহাদ, আবু সাঈদ, আবদুল মোমিন, হোসেন আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল আলম (বাপী), সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহদাৎ হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চিকিৎসক আবুল হোসেন, সাতক্ষীরা কমিউনিটির পরিচালক উম্মে ফোয়ারা, প্রথম আলো বন্ধুসভার জাহিদা হাসান (মৌ), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আল ইমরান (ইমু) প্রমুখ।
​স্মরণসভায় গণমাধ্যমকর্মীসহ জি এম নূর ইসলামের শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পাবলিক লাইব্রেরি মিলনায়তন পূর্ণ হয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park