1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে সাবেক জেলা পরিষদ সদস্যের দানকৃত জমিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বড় ঙ্কিম ও পাম্প হাউজ নির্মাণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

তিতাসে সাবেক জেলা পরিষদ সদস্যের দানকৃত জমিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বড় ঙ্কিম ও পাম্প হাউজ নির্মাণ।

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস (কুমিল্লা)
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস

তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডি.পি.এইচ.ই)’র মানব সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প কর্তৃক “নিরাপদ ও সুপেয় পানির চাহিদা পূরণের লক্ষ্যে কুমিল্লার তিতাসে পানি সরবরাহ বড় স্কিম স্থাপনের নির্মাণ কাজ চলছে।
এই স্কিমের মাধ্যমে ইউনিয়নের ৩৫০-৭০০ বাড়িতে পাইপ লাইনের দ্বারা নিরাপদ পানি সরবরাহ করে সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী অধিদপ্তর।
সরেজমিনে (১০মার্চ) উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ঠাকুর পুকুর পাড় সংলগ্ন পোড়াকান্দির চকে গিয়ে দেখা যায়, গ্রামীন পানি সরবরহ স্কিম ব্যস্তায়নের জন্য খাম্প সহ ২টি উৎপাদক নলকূপ, ওভারহেড ট্যাংক, পাম্প হাউজ নির্মাণসহ প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্ট প্লান স্থাপনকরণ নির্মাণ কাজ চলছে।
জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন পলাশ।
প্রকল্পটি বাস্তবায়ন করতে ১০ শতক জমি ৩০বছরের জন্য জনকল্যাণে ব্যবহারের অনুমতি দিয়ে ইউনিয়ন পরিষদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।
ইউনিয়ন পরিষদ যথারীতি বার্ষিক খাজনাদি প্রদান করিয়া জমিটি ০৩-১০-২০২৪ইং থেকে ০৩-১০-২০৫৪ইং তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারবে।
জনস্বার্থে প্রকল্পের জন্য জায়গা দেয়ায় স্থানীয় জনমনে প্রশংসায় ভাসছেন মানবিক নেতা মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
এলাকার স্থানীয় সুশীল সমাজের লোকজন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনধারা ও জনস্বাস্থ্য উন্নয়নে ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লাগবে। প্রকল্পটি বাস্তবায়ন করতে নিঃস্বার্থ ভাবে জমি দিয়ে সহযোগিতা করায় দেলোয়ার হোসেন পলাশকে ধন্যবাদ জানান তারা। মানবতার কল্যাণে এইভাবেই যেনো সামনে এগিয়ে যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ এই প্রত্যাশাও রাখেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park