1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে বাড়ি নির্মাণে বাধা ও দখলের চেষ্টা করেন তারই আপন ভাই শাহিন  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

তিতাসে বাড়ি নির্মাণে বাধা ও দখলের চেষ্টা করেন তারই আপন ভাই শাহিন 

আহনাফ তিহামী, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

 

আহনাফ তিহামী,

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে ওমরপুর গ্রামে আঃ রব মিয়ার বাবার ১০৬৫৯ নং দাগে নাল মোট ২৭ শতক জমির অন্ধরে উত্তর পুর্ব কোনে হেবা ঘোষণাকৃত ভুমি আঃ রব,শাহিন মিয়া,ও আবদুল মতিন মিয়া, বোন রাশেদাসহ আরেক বোনের নামে রেকর্ড মুলে তিন ভাই ও দুই বোন মালিকানা হলে। তিন ভাইদের যার যার নামের হারে ৬.৭৫ পয়েন্ট বিএস মুলে জমি রেকর্ডভুক্ত হয়। এবং ১ বোনের নামে ও ৩.৩৬ দুই বোনের মোট ৬.৭২ পয়েন্ট বিএস মুলে রেকর্ড হয়।

 

বড় ভাই আব্দুর রব নিজের ৬.৭৫ ছয় শতক পচাত্তর পয়েন্ট, এবং এক বোন শাহিনার ৩.৩৬ তিন শতক পনের পয়েন্ট খরিদ করেন। যার জমির পরিমান ধারায় মোট ১০.১৬ দশ শতক ষোল পয়েন্ট ভুমির মালিক হয়ে আঃ রব তার স্ত্রী মোসম্মৎ রানু বেগমকে ৬.৭৫ জমি রেজিস্ট্রি করিয়া দেন। বাকি ৩.৩৬ পয়েন্ট আঃ রবের নামে থেকে যায়। সিএস ২০৯ নং বি এস ৪৪ নং বিএস চুড়ান্ত ৩৬৭ নং হেবাঘোষনাকৃত ভুমি মং ৬.৭৫ পয়েন্ট ভুমি মাত্র। যার চৌহদ্দি বিবরণ উত্তরে পাকা রাস্তা, দক্ষিনে শাহিন মিয়া, পূর্বে বাচ্চু মিয়া, পশ্চিমে আব্দুল মতিন।

 

আব্দুর রব বলেন আমরা ২৭ শতক জমি পুরোটাই বালু দিয়ে আমরা ভরাট করেছি।কথা ছিল সকলেই যার যার অংশে হিসাব করে যতো টাকা আসে বালুর আমাদেরকে দিবেন, কিন্তু এই টাকাও আমাদেরকে দিচ্ছেন না। এখন আমাদের জায়গায় বাড়ি নির্মান করবো। কিন্তু আমার ভাই তার পরিবারের সকলে আমাদেরকে বাড়ি নির্মাণে বাধা দিচ্ছেন এবং প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে গ্রাম্য সালিশে পঞ্চায়েত জমির কাগজপত্র দলিলাদি দেখে আমাদের পক্ষে রায় প্রদান করলে। তারা রায়কে উপেক্ষা করে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছেন। তাই আমরা আদালতের শরণাপন্ন হলাম।

এ বিষয়ে সাহিনের স্ত্রী জয়নাবের সাথে কথা বললে তিনি বলেন আমরা কারো যায়গা দখলও করি নাই বা দখল করতে যাই নাই,এবং আমরা কাউকে হুমকি দেই নাই। আমাদের বিরুদ্ধে যাহা অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা, আমরা আমাদের ন্যায্যটা চাচ্ছি, এতে কি আমাদের অপরাধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park