1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শ্রীবরদীর তৃণমূল পর্যায়ে এডভোকেট এরশাদ আলম জজের মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শ্রীবরদীর তৃণমূল পর্যায়ে এডভোকেট এরশাদ আলম জজের মতবিনিময়

এসডি সোহেল
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

রাষ্ট্র সংস্কারে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী

উপজেলার বিভিন্ন স্থানে  তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, ঢাকা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৪ এর পিপি

অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ।

গত ১১ জুলাই বাদ জুম্মা শ্রীবরদী উপজেলার

মাটিয়াকুড়া নতুন মসজিদ এলাকা, সন্ধ্যায় শালমারা ডুগডুগি বাজার এলাকায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

মত বিনিময় কালে তিনি বলেন, ৫ ই আগস্ট

ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট দুঃশাসন থেকে মুক্ত হয়েছি।

ফলে আজ আমরা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি। আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রুপরেখা ঘোষণা করেছেন। এটা সফলভাবে বাস্তবায়ন হলে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। দেশের উন্নয়ন হবে।

তারেক রহমান দেশের মানুষের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাই আগামী দিনে আপনাদেরকে ধানের শীষে ভোট দিয়ে

জয়যুক্ত করতে হবে বিএনপির মনোনীত প্রার্থীকে।

দল যাকেই মনোনয়ন দেক না কেন সকল ভেদাভেদ ভুলে আমরা কাজ করে যাবো।

পরে তিনি গোসাইপুর ইউনিয়নের শংকরঘোষ বাজারে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও

শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য এসএম জুবায়েল হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে

দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে মত বিনিময় করেন।

এসময় নির্যাতিত বিএনপি নেতা এসএম জুবায়েল চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park