1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ট্রাইসাইকেল পেয়ে ১ বছর পর উঠে দাঁড়ালেন আবু বক্কর সিদ্দিক  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার প্রকল্প। বিরামপুরে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত

ট্রাইসাইকেল পেয়ে ১ বছর পর উঠে দাঁড়ালেন আবু বক্কর সিদ্দিক 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

সমাজে মানুষের ভালোমন্দের খোঁজ খবর নিয়ে দিন পার করতেন আবু বক্কর সিদ্দিক। করোনার সময় থেকে ২০২৩ সাল পর্যন্ত এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে রাত দিন পরিশ্রম করে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করতেন। একারণে একসময় দূর্বৃত্তদের হামলার শিকারও হন তিনি।২০২৩ সালের শেষের দিকে ডিসেম্বর মাসে বয়সের ভারে হঠাৎ করে বিছনাগত হয়ে পরেন সে। এতে করে তার ডান পা ও ডান হাত অবশ হয়ে যায়। প্রায় ১ বছর বিছানায় পড়ে থাকতে হয় তাঁকে। করেছেন অনেক চিকিৎসা কিন্তু উঠে দাঁড়াতে পারেননি। দীর্ঘ ১ বছরের বেশি সময় বাহিরের আলো বাতাস, এলাকার মানুষগুলোর খোঁজ খবর নিতে পারেনি সে। ঘরের চার দেয়ালে ডুকরে ডুকরে কেঁদে সময় পার করতেন।

আজ বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহোযোগিতায় ট্রাইসাইকেল পেয়ে উঠে দাঁড়ালেন আবু বক্কর সিদ্দিক। ট্রাইসাইকেলটি তার স্ত্রী ও মেজো মেয়ে বুলবুলির হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কমল কৃষ্ণ রায়, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি ইব্রাহীম মিঞা, সাংবাদিক নুর মোহাম্মদ প্রমুখ।

ট্রাইসাইকেলটি পেয়ে বাবার মুখে হাসি দেখে আনন্দে অশ্রুশিক্ত হয়ে পরেন মেয়ে বুলবুলি ও তার মা তাহমিনা বেগম। আজ থেকে বাবা আবার বাড়ির বাহিরে মানুষের খোঁজ খবর নিয়ে আনন্দে সময় পার করবেন ভাবতে ভালো লাগছে। ট্রাইসাইকেল টি পেয়ে আবু বক্কর সিদ্দিক ও তার পরিবার উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, ট্রাইসাইকেলটি খুব উন্নতমানের এটি হাত দিয়ে চালানো ও কন্ট্রোল করা সম্ভব। তার আবেদনের প্রেক্ষিতে দিনাজপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে এই সহোযোগিতা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park