1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে এই কীর্তি গড়েন মুশফিক। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জোমেল ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার।

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

১০৭টি টেস্ট ম্যাচের ১৯৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। তাঁর টেস্ট ক্যারিয়ারে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুমিনুল হক, তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান।

এ অর্জনের মধ্য দিয়ে বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭ হাজার রান করা ৫৯তম ব্যাটার হলেন মুশফিক। একই সঙ্গে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ৬ হাজার ৯৯৬ রানের রেকর্ডও ছাড়িয়ে গেছেন তিনি।

ব্যক্তিগত এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন মুশফিকুর রহিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park