1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষা সফর - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষা সফর

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৮৮ বার পঠিত

শাহিন আলম,টেকনাফ প্রতিনিধি //

শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন ও মানসিক বিকাশে উৎসাহিত করতে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে ‘শিক্ষা সফর–২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন।

এ সফরে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সাফারি পার্কে শিক্ষার্থীরা বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সরাসরি জ্ঞান অর্জনের সুযোগ পান। প্রাণীদের স্বাভাবিক আবাসস্থল, পরিচর্যা পদ্ধতি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষকরা হাতে-কলমে ধারণা দেন।

শিক্ষার্থীরা জানান, পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে এমন শিক্ষা সফর তাদের শেখার আগ্রহ বাড়ায় এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে। শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

বাংলা ইন্সট্রাক্টর মো. নুরুল আহসান রাসেল বলেন, শিক্ষা সফর একধরনের আনন্দঘন শিক্ষামূলক আয়োজন। শিক্ষক ও শিক্ষার্থীদের মেলবন্ধনে আয়োজিত এবারের সফরটি ছিল সত্যিই অভূতপূর্ব ও প্রশংসনীয়। পুরো আয়োজন ছিল স্বতঃস্ফূর্ত ও আনন্দময়, যেখানে শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে কোনো আনন্দের ঘাটতি ছিল না। তিনি ভবিষ্যতে আরও সুন্দর ও স্বাবলম্বীভাবে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান জানান, আজকের শিক্ষা সফরে মোট ৩৫০ জন শিক্ষার্থী ও ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। তিনি বলেন, সফরটি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বনসম্পদ ও পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে প্রতিবেদন লেখা ও জ্ঞানচর্চায় সহায়ক হবে।

তিনি আরও বলেন, পড়াশোনার চাপের মাঝেও শিক্ষার্থীদের জন্য একটি আনন্দমুখর ও স্বাস্থ্যকর বিনোদনের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। একই সঙ্গে এ সফরের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তা ভবিষ্যতেও অটুট থাকবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park