1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গীর নামে একজন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গীর নামে একজন আটক

শাহিন আলম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পঠিত

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসহ জাহাঙ্গির নামের একজনকে গ্রেফতার করেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. শাহরিয়ার নিশাত।

তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী জাহাঙ্গির এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ১ টি আগ্নেয়াস্ত্র, ৩ তাজা গোলা, ৪টি দেশীয় ধারালো অস্ত্র ও ২ টি মোবাইল উদ্ধার সহ তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গির (৪৮) হ্নীলা ইউপির লেদা এলাকার মীর কাসেম এর ছেলে।

নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আরো জানান -উক্ত আসামি দীর্ঘ দিন যাবত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উক্ত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park