1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছা গদখালীতে গৃহবধূকে সংঘবদ্ধ গণধর্ষণ, ৪ ধর্ষক আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ঝিকরগাছা গদখালীতে গৃহবধূকে সংঘবদ্ধ গণধর্ষণ, ৪ ধর্ষক আটক

মোঃআজাদ হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর): যশোরের ঝিকরগাছার গদখালিতে গণধর্ষণের ঘটনায় ৪ ধর্ষককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা গদখালি ইউনিয়ন ছাত্রদলের পদধারী নেতা বলে জানা গিয়েছে।

ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে, রবিবার (১৬মার্চ) বিকাল সাড়ে ৩:০০ টায় উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে জাবেদের লিচু বাগানে। গণধর্ষণের শিকার সুমাইয়া ৯৯৯- এ কল দিলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার ও মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় ৪ ধর্ষককে আটক করে। রাত সাড়ে আটটায় থানায় অবস্থানরত সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতরা হলো গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন (২১), সে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত (২২), মিজানুর রহমান মির্জার ছেলে। জাকির হোসেনের ছেলে ছাত্রদলের কর্মী জাবের হোসেন (২৮) এবং উজ্জলের ছেলে আমিরুল ইসলাম (২০)। এরা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, সুমাইয়া (১৮) বিকেলে বেনাপোল খালার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বাস থেকে নামে।সেখানে গদখালী বাজারের ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে ৪ যুবকের সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে সুমাইয়াকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে গণধর্ষণ করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে আটককৃতদেরকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা। সাংবাদ মাধ্যমকে তিনি জানান কোন ব্যক্তির দায় সংগঠন নেবেনা। জাতীয়তাবাদী ছাত্রদলে কোন অপরাধীর ঠাই নাই, ওদের কে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park