1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সাতক্ষীরা সদরে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়
এক স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে ও মাওঃ নূরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ, প্রফেসর ইকবাল হোসেন, মাওঃ মনিরুজ্জামান, মাওঃ আক্তার ফারুক, মাওঃ মহিদুল ইসলাম প্রমুখ। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামিক নাটিকা পরিবেশন করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওঃ তোফায়েল হোসেন বলেন, বাংলাদেশ রাষ্ট্রের শুরু থেকেই ক্ষমতায় যারা এসেছে, তারা কেউ স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বরং বিভিন্ন দেশের পুতুল সরকার হিসেবে কাজ করেছে। ফলে নিপীড়িত মানুষের অধিকার আদায় হয়নি। সেই জায়গা থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাগিয়েছে। তাই যা কিছুই ঘটুক, বৈষম্যবিরোধী চেতনা জারি রাখতে হবে। যাতে বাংলাদেশের সকল ক্ষেত্রে আর কখনো বৈষম্য ফিরে না আসে।

মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park