1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় র‍্যালি - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় র‍্যালি

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার অঙ্গ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জগন্নাথপুর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র‍্যালিটি জগন্নাথপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মী এসে মিলিত হন দলীয় কার্যালয়ে।  নেতাকর্মীদের মুখে “কয়ছর ভাই, কয়ছর ভাই” স্লোগানে মুখর ছিল পুরো উপজেলা সদর। ভোট “হৈ হৈ রৈ রৈ শেখ হাসিনা গেলো কই”এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে জগন্নাথপুর উপজেলা সদরের রোড।

দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এসময় বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হলে ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়। যদিও কিছু মতপার্থক্য আছে, তবে ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে বটে, কিন্তু গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনই সেই পথের একমাত্র সমাধান।’

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, এডভোকেট ড. জিয়াউর রহিম জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ,  জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ। কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সাধারন সম্পাদক সোহেল আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল হক।জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ,হাজী সুহেল আহমদ খান টুনু, সদস্য এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল আমীন, কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির নেতা মাছুৃম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য জুনেদ আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম, শিবলু মিয়া, আঞ্জুর আলী কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ, ২ নং ওয়ার্ড যুবদল সভাপতি শাকিল আহমদসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড এর সহস্রাধিক নেতাকর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park