
স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা
৩১ মে শনিবার ২০২৫ সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন এ
প্রতিবছরের ন্যায় এবারও আগামী পহেলা জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে নদীতে চিংড়ি ও গলদা রেনুপোনা কাকড়া ধরা নিষিদ্ধ করেছে বন বিভাগ। তথ্য মতে প্রকাশ,আগামী তিন মাস প্রজনন মৌসুম হিসেবে সুন্দরবনের সকল সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে
।খুলনা বিভাগের সাতক্ষীরা রেঞ্জ প্রধান কার্যালয় ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে সকল শ্রেণীর জনসাধারণকে জেলে বাওয়ালিকে অবহিত করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, নিষিদ্ধ কালীন সময়ে একদল চোরাকারবারি লোক চক্ষুর অন্তরালে সুন্দরবনে নদীতে গোপনীয়তার সাথে সরকারি সম্পদ নষ্ট করার পায়তারা চালাচ্ছে।
সাতক্ষীরা শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নেট জলের ব্যবহার বারো মাস চলে থাকে। কতিপয় ব্যক্তিবর্গ উক্ত নেট জাল ব্যবহারে সহযোগিতা করে থাকে বলে জানা গেছে। নদীতে নিষিদ্ধ নেট জাল ব্যবহারে সিন্ডিকেটের ম্যানেজ করতে হয় বলে কয়েকজন জেলে জানান।
সরকারি নীতিমালা অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে বন বিভাগের পক্ষ থেকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তা বৃন্দের সাথে আলাপকালে জানা যায়, বনবিভাগ সর্বদা চোরাকারবারি ও দুষ্টু চক্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন।
দেশের সম্পদ তথা আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের, জনসাধারণের।বিশেষ করে জেলে বাওয়ালিদের। আসুন দেশের সম্পদ রক্ষা করি ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখি।
চোরা শিকারি ও অসাধু জেলে বাওয়ালিদের অপকর্ম দেখলে সর্বসাধারণের পক্ষ থেকে তথ্য দিয়ে বন বিভাগ তথা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।।।