1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামালপুরে ২ ইট ভাটা বন্ধ ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জামালপুরে ২ ইট ভাটা বন্ধ ঘোষণা

জাকিরুল ইসলাম বাবু
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর

জামালপুর প্রতিনিধি

 

জামালপুরের মেলান্দহে পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ২টি ইট ভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

জামালপুরের মেলান্দহে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সুকুমার সাহা ও মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসনিম জাহানের নেতৃত্বে উপজেলার ২টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় উপজেলাস্থ মাহমুদপুর ইউপির বানিয়াবাড়ি এলাকায় বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা ও নাংলা ইউনিয়নের চাড়াইলদার এলাকার ইএলটি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানাসহ ইটভাটা দুটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় জামালপুর সেনা ক্যাপের ২৬ বীর ইউনিটের সার্জেন্ট শাহাদাতের নেতৃত্বে ১০ জন সেনা সদস্য ও মেলান্দহ থানা পুলিশ সহযোগিতা করেন৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park