1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ে ইউপি সদস্যের উপর হামলায় শ্রমিকদের প্রতিবাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জাফলংয়ে ইউপি সদস্যের উপর হামলায় শ্রমিকদের প্রতিবাদ

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট ইসিওভুক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য কামাল হোসেনের উপর অতর্কিত হামলা ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে শ্রমিকরা প্রতিবাদ সভা করেছে।

সোমবার ১১ মার্চ বেলা ২টায় জাফলং জিরো পয়েন্টে পাঁচ শতাধিক শ্রমিকের উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় শ্রমিকরা বলেন,কামাল হোসেন একজন শ্রমিক জনবান্ধব ওয়ার্ড সদস্য। তিনি সব সময় শ্রমিকদের পক্ষে কাজ করেন। ৫ আগস্ট এর পর দেশের পরিবর্তনের সাথে সাথে যারা জাফলং অবৈধভাবে বালু ও পাথর লুটপাট করছে তাদের বিরুদ্ধে কথা বলছেন। সেই থেকে একদল ইসিওভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের চোখের বালি হয়ে উঠেন তিনি। গত ৯ মার্চ রাতে অবৈধভাবে জাফলং ইসিওভুক্ত এলাকা থেকে বালু উত্তোলনকালে বাধা প্রদান করায় শ্রমিক নামের চাঁদাবাজরা তার উপর অতর্কিত হামলা চালায়। এই হামলা প্রায় ২০ জন শ্রমিক আহত হয়। তারা এই অতর্কিত হামলার ও মিথ্যা বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ওয়ার্ড সদস্য কামাল হোসেন বলেন, আমি সবসময় অসহায় শ্রমিকেদের পক্ষে কাজ করি। আমার নামে সোস্যাল মিডিয়ায় প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোন চাঁদাবাজির সাথে জড়িত নয়, সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি ও প্রতিবাদ করি। তিনি বলেন জাফলং লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারসহ অর্ধশত লোকজন দিন-রাত জাফলং জিরো পয়েন্ট থেকে ট্রাক ভর্তি করে বালু-পাথর নেওয়ায় বারবার প্রতিবাদ করে আসছি। রোববার ৯ মার্চ রাত সাড়ে ৮ টার সময় আমি সহ আরো ১৫/২০ জন লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে হেকিম ও সুমন শিকদারের লোকেরা আমাদের ওপর দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জ্বিত হয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমাদের পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। পরবর্তীতে আমি সহ আহত অন্যান্যরা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেই। চিকিৎসা শেষে আমি ইউপি সদস্য কামাল হোসেন বাদী হয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করি।
প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, ইউপি সদস্য কামাল হোসেন একজন ভালো এবং পরোপকারী লোক। আমরা দেখে আসছি তিনি সবসময় শ্রমিকের জন্য কাজ করে আসছেন এবং তিনি সবসময় শ্রমিকের পক্ষে ও ন্যায়ের পক্ষে কথা বলেন। যেখানে অন্যায় সেখানে কামাল মেম্বার প্রতিবাদ করে থাকেন। আমরা শ্রমিকরা যখনি কোন সমস্যায় পড়ি তখন কামাল মেম্বার কে আমরা পাশে পাই। গত ৯ মার্চ রাত সাড়ে ৮টায় জাফলং ইসিওভুক্ত এলাকা থেকে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় মেম্বার সহ আমরা ১০/১৫ জনের উপর জাফলং লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারের লোকজন অতর্কিত হামলা চালায়। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ এবং আসামীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park