1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন

আব্দুল হাকিম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি:

প্রথমবারের মতো সারাদেশের গ্রাম পুলিশদের নিয়ে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে “গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬”

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রথমবারের মতো সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ৭ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে “গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬” অনুষ্ঠিত হচ্ছে। “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে আয়োজিত এই মহাসমাবেশে দেশের সব উপজেলার মতো কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকেও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন।

জানা গেছে, রাজারহাট উপজেলায় মোট ৬১ জন গ্রাম পুলিশ রয়েছেন। তাঁদের মধ্যে ৫৮ জন গ্রাম পুলিশ সদস্য এই জাতীয় মহাসমাবেশে অংশ নিচ্ছেন। অসুস্থ থাকায় ৩ জন গ্রাম পুলিশ সদস্য কর্তৃপক্ষকে অবহিত করে মহাসমাবেশে অংশ নিতে পারেননি।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারের মাঠ প্রশাসনের তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথমবারের মতো আয়োজিত এই জাতীয় মহাসমাবেশ ঘিরে রাজারহাটের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park