1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট কালাই উপজেলার, আলুক্ষেতে বৃদ্ধের নিথর দেহ উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

জয়পুরহাট কালাই উপজেলার, আলুক্ষেতে বৃদ্ধের নিথর দেহ উদ্ধার।

মোঃ আল-আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

জয়পুরহাটের কালাই উপজেলায় নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর করিমপুর গ্রামের এক বৃদ্ধের মরদেহ আলুক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে করিমপুর গ্রামের কুজাইল দীঘির বড়কোদাল মাঠের আলুক্ষেতে মরদেহটি পড়ে ছিল। গ্রাম পুলিশের সদস্য নজরুল ইসলাম লাশ দেখে থানায় খবর দেন।নিহত বৃদ্ধের নাম আব্দুল মালেক খান ফটু (৬৫)।

তিনি করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে। তিনি বেগুনগ্রাম ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত পিয়ন ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক।করিমপুর চৌমুহনী বাজারে যাওয়ার কথা বলে বের হলেও, তিনি আর ফিরেননি। পরিবারের সদস্যরা সারা রাত তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।সকালে গ্রামের মাঠে এক কৃষক আলুক্ষেতে মরদেহ দেখতে পান। খবর পেয়ে সেখানে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুল মালেকের বলে শনাক্ত করেন।

নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বাবা সম্পূর্ণ সুস্থ ছিলেন। বিকেলে বাজারে গিয়েছিলেন। কে ও কেন আমার বাবার জীবন কেড়ে নিল? এটা কোনো দুর্ঘটনা নয়, কেউ তাকে হত্যা করেছে। আমরা এর ন্যায়বিচার চাই। লাশের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়েছিল।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। এই হত্যার পেছনের কারণ উদঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

পরিবারের দাবি, দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park