1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর মক্তব উন্নয়ন ফাউন্ডেশনের ক্বিরাত, গজল, ইসলামি কুইজ প্রতিযোগীতা সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুর মক্তব উন্নয়ন ফাউন্ডেশনের ক্বিরাত, গজল, ইসলামি কুইজ প্রতিযোগীতা সম্পন্ন

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

জগন্নাথপুর মক্তব উন্নয় ফাউন্ডেশনের উদ্যোগে মক্তবের ছাত্র-ছাত্রীদের নিয়ে কিরাত, গজল ও ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৩১ জানুয়ারি ২৬  শনিবার সকাল ১০ ঘটিকায় বাউধরণ মুজিব মার্কেটে সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে ও পঞ্চগ্রাম ইসলামী সমাজ কল্যান পরিষদের অর্থ সম্পাদক ব্যবসায়ী শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বাউধরন গ্রামের প্রবিন মুরব্বি হাজী আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান  মিয়া, শিক্ষানুরাগী জুবায়ের হোসেন, মাওলানা আবু সাইদ লতিফী,যোবায়ের আহমদ, আব্দুল মজিদ, আবদুল্লাহ আল মামুন প্রমূখ।

পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—যোবায়ের আহমদ, আব্দুল মজিদ ও আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল বলেন, “মক্তব শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি নৈতিকতা ও চরিত্র গঠনের প্রধান ভিত্তি। আজকের শিশুরাই আগামী দিনের আলোকিত সমাজ গড়বে।”

বিশেষ অতিথি আশিকুর রহমান বলেন,
“এ ধরনের প্রতিযোগিতা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করে। ”সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দিন রাজু বলেন,

“মক্তব উন্নয়ন ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন গঠনমূলক আয়োজন অব্যাহত রাখবে।

অনুষ্ঠানের শেষের দিকে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park