1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে স্কুল মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও প্রশংসাপত্র বিতরণ  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরে স্কুল মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও প্রশংসাপত্র বিতরণ 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউ’কের উদ্যোগে প্রতি বছরের ন্যায় স্কুল ও মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও প্রশংসাপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সকাল ১১ টায় পাইলগাঁও ব্রজনাথ (বিএন) উচ্চবিদ্যালয়ের হল রুমে আয়োজিত শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউ’কের সাধারণ সম্পাদক নাসের আল আমিনের সভাপতিত্বে ও ইমন তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,  ইভেন্ট অর্গানাইজার মাওলানা বাহা উদ্দিন, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউ’কের শিক্ষা সম্পাদক আবদুল হান্নান, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজম উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাষ্টের সহ সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাষ্টের ট্রাষ্টি আজাদ আহমদ খান রিপন,  বিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, হাড়গ্রাম মাদরাসার মুহতামীম মাওলানা নুরুজ্জামান, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য আলিম উদ্দিন, আব্দুর রাহমান জুয়েল, মুক্তাদির হোসেন টিটু প্রমুখ। পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাষ্টের পক্ষ থেকে পাইলগাঁও ইউনিয়নের ৯টি মাদরাসা, ৪টি উচ্চবিদ্যালয়, ১৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাহিলা মাদরাসা মোট ১৮৮ জন মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী  প্রথম স্থান ২ হাজার, দ্বিতীয় স্থান দেড় হাজার, তৃতীয় স্থান এক হাজার টাকা নগদ অর্থ  ও  প্রশংসা পত্র প্রদান করা হয়। এসময় প্রতিটি  স্কুল ও মাদরাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী  বৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বৃত্তি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park