1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে রমজানে দ্রব্যমুল্যে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে রমজানে দ্রব্যমুল্যে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

আসছে রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাইকিং করা হয়েছে।

আজ উপজেলা সদরে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মাইকিং করা হয়।

মাইকিংয়ে জানানো হয়; প্রত্যেক বাজারের ব্যবসায়ীগণকে আবশ্যিক ভাবে দোকানে পণ্যের মূল্য তালিকা সহজে দৃষ্টি গোচর স্থানে টানানো এবং হালনাগাদ রাখতে হবে। দোকানে রাখা পণ্যের ‘ক্রয় রশিদ’ আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কোন ভাবেই কোন নির্দিষ্ট পণ্য দোকানে বিক্রয় না করে গুদামে বা অন্য কোন স্থানে মজুদ রেখে উক্ত পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। বাজারে যানজট নিরসনে ফুটপাতে অস্থায়ী বা অবৈধ দোকান-পাট সরিয়ে নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ জানান, ওই নির্দেশনা গুলো গত বুধবার রমজান মাস উপলক্ষে আয়োজিত বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় গৃহীত হয়। কেউ যদি ওই নির্দেশনা অমান্য করেন; তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park